সাধারণ জিজ্ঞাসা ও উত্তর (FAQ)
ClipCart-এর কাজের পদ্ধতি, ভিউ যাচাই, আয় হিসাব এবং লেজারের নিরাপত্তা সম্পর্কিত দরকারি তথ্যাবলী।
পেমেন্ট অনুমোদনের আগে কীভাবে ভিউ যাচাই করা হয়?
ক্লিপার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিংক জমা দিলে প্রথমে আমাদের AI প্রি-ফিল্টার লিংকটি সঠিক কি না এবং ডুপ্লিকেট কি না তা যাচাই করে। এরপর ClipCart-এর মডারেটর সরাসরি ভিডিওটি দেখে, ক্যাম্পেইনের নিয়ম ও হ্যাশট্যাগ মেনেছে কি না পরীক্ষা করে এবং ভেরিফাইড ভিউ সংখ্যা লেজারে রেকর্ড করে।
CPM রেট অনুযায়ী আয় কীভাবে হিসাব করা হয়?
আয়ের সূত্র: (যাচাইকৃত ভিউ ÷ ১,০০০) × ক্যাম্পেইনের CPM রেট। যেমন, একটি ক্যাম্পেইনে CPM রেট ৫০ টাকা হলে, ১০,০০০ ভেরিফাইড ভিউতে ক্লিপার পাবেন ৫০০ টাকা।
ক্লিপাররা কীভাবে উপার্জিত টাকা উত্তোলন করবে?
লেজারে ন্যূনতম ৫০ টাকা ব্যালেন্স থাকলেই যেকোনো সময় ক্যাশ-আউট রিকোয়েস্ট পাঠানো যায়। ০% ফিতে আপনার পার্সোনাল বা মার্চেন্ট বিকাশ, নগদ কিংবা ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হয়। অ্যাডমিন টাকা পাঠিয়ে অফিসিয়াল TrxID লেজারে সংরক্ষণ করে।
প্ল্যাটফর্মের সার্ভিস ফি কত?
ব্র্যান্ডদের জন্য ক্যাম্পেইন বাজেটের ওপর ১০% প্ল্যাটফর্ম ফি প্রযোজ্য। ক্লিপারদের জন্য কোনো ফি নেই (০% ফি)। ক্লিপারদের শুধুমাত্র স্প্যামিং রোধে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এককালীন ৫০ টাকা সাইন-আপ ফি প্রদান করতে হয়।
একই ক্লিপ কি একাধিক ক্যাম্পেইনে জমা দেওয়া যাবে?
না। প্রতিটি ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা সোর্স ম্যাটেরিয়াল ব্যবহার করে স্বতন্ত্র ভিডিও বানাতে হবে। একই লিংক বারবার দিলে AI প্রি-ফিল্টার তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে।
ক্লিপারদের কেন হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হতে হয়?
রেজিস্ট্রেশনের পর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগ দেওয়া বাধ্যতামূলক। এখানে তাৎক্ষণিক ক্যাম্পেইন নোটিফিকেশন, নতুন ফুটেজের ড্রাইভ লিংক এবং পেমেন্ট আপডেট জানানো হয়।